বাংলা হান্ট ডেস্ক: ভারতের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) এবার একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই ব্যাঙ্ক তার কারেন্ট অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য একগুচ্ছ নতুন AI বেসড কমপ্লায়েন্স ট্রান্সফরমেশন সলিউশন লঞ্চ করেছে। ব্যাঙ্কটি জানিয়েছে যে, এই নতুন পরিষেবাগুলির লক্ষ্য হল জটিল ও সময়সাপেক্ষ নিয়ন্ত্রক প্রক্রিয়াগুলিকে আরও সহজ, দ্রুত এবং সম্পূর্ণ ডিজিটাল করে তোলা। এদিকে, ব্যাঙ্কটি ২ টি প্রধান পরিষেবাও চালু করেছে। একটি হল AI বেসড রি-কেওয়াইসি সমাধান এবং অন্যটি হল ডিজিটাল বিজনেস প্রোফাইল আপডেট পরিষেবা। উভয় পরিষেবাই গ্রাহকদের ব্রাঞ্চে না গিয়ে এবং কাগজপত্র ছাড়াই দ্রুততর নিয়ম মেনে চলার সুবিধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।
বড় পদক্ষেপ অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank):
বিজনেস প্রোফাইল আপডেট করা যাবে: নতুন ডিজিটাল বিজনেস প্রোফাইল আপডেট পরিষেবার সাহায্যে কারেন্ট অ্যাকাউন্টের গ্রাহকদের তাঁদের ব্যবসার তথ্য (যেমন ব্যবসার ধরণ এবং অন্যান্য বিবরণ) সম্পূর্ণ অনলাইনে আপডেট করার সুযোগ মিলবে। এই সিস্টেমটি জেনারেটিভ এআই এবং রিয়েল-টাইম GST ফাইলিং ডেটা ব্যবহার করে ৩,০০০-এরও বেশি বিকল্প থেকে স্বয়ংক্রিয়ভাবে সঠিক ব্যবসায়িক কোডটি নির্বাচন করবে। এর ফলে ম্যানুয়াল ডেটা এন্ট্রি, দীর্ঘ প্রক্রিয়া এবং শাখায় যাওয়ার প্রয়োজনীয়তা দূর হয়।
Leave a Comment